আইসটি প্রতিমন্ত্রীর সঙ্গে টিকটক প্রতিনিধির বৈঠক

৩১ মে, ২০২৩ ২৩:০৩  

বুধবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সঙ্গে বৈঠক করেছেন শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এর দক্ষিণ এশিয়ার হেড অফ পাবলিক পলিসি এন্ড গভর্নমেন্ট রিলেশান্সস ফেরদৌস মোত্তাকিন। বৈঠকে তিনি বাংলাদেশে গত বছর থেকে শুরু করে ছয় মাস ধরে দেশের ১৬ জেলায় ‘সাবধানে অনলাইনে’ নামে যে কার্যক্রম পালন করেছেন তা তুলে ধরেন। এছাড়াও সরকারের কাছ থেকে চাওয়া তথ্যের স্বচ্ছতা প্রতিবেদন বিষয়েও ধারণা দেন আইসিটি প্রতিমন্ত্রীকে।

একইসঙ্গে টিকটক ব্যবহারকারীদের ডিজিটাল সাক্ষরতা বিষয়ক সচেতনতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা ও টিকটকে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় বৈঠকে।

আলোচনা বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে টিকটকের একটা বিশেষ প্রভাব রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এর কার্যক্রমকে কিভাবে আরো ইতিবাচকভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে টিকটকের এর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মুশফিকুর রহমান, পলিসি অ্যাডভাইজার মোঃ আব্দুল বারী, বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক সাইফুল আলম খান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার, উপস্থিত ছিলেন।